ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

একাধিক মার্কিন সেনাকে আটকের দাবি ইরানের, যুক্তরাষ্ট্র বলল ‘মিথ্যা’

একাধিক মার্কিন সেনাকে আটকের দাবি ইরানের, যুক্তরাষ্ট্র বলল ‘মিথ্যা’

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলি লারিজানি দাবি করেছেন, বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছেন তারা।

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে আলি লারিজানি বলেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে।

তবে কতজনকে আটক করা হয়েছে সেটি স্পষ্ট করেননি তিনি। এছাড়া কীভাবে তাদের আটক করা হয়েছে, কোথায় আটক করা হয়েছে তাও খোলাসা করেননি ইরানের এ প্রভাবশালী কর্মকর্তা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এই দাবি অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “মার্কিন সেনা আটকের যে দাবি ইরান করেছে, এটি মিথ্যাচার ও প্রতারণার আরেকটি উদাহরণ।”

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানে মার্কিন সেনাদের স্থল হামলা চালানোর কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মার্কিন সেনা,ইরান,যুক্তরাষ্ট্র,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত