ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই : ফখরুল

হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এরজন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল, সেই রেজিম দায়ী।

রোববার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। সফল হতে হলে ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হয়। আলোকবর্তিকা জ্বালিয়ে এগিয়ে যেতে হবে।

গাজীপুরসহ সারাদেশের সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টের’ বিষয়ে মির্জা ফখরুল বলেন, এতদিন পর তাদের বোধোদয় হয়েছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, সবার কাছে আহ্বান জানাতে চাই– ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্থিতিশীলতার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ অব্যাহত রাখবেন।

আবা/এসআর/২৫

হাসিনা,ফাঁদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত