ঢাকা বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সংস্কার সফল করতে রাজনৈতিক সরকার প্রয়োজন : তারেক রহমান

সংস্কার সফল করতে রাজনৈতিক সরকার প্রয়োজন : তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের সংস্কার সফল করতে রাজনৈতিক সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, সফল সংস্কার অবশ্যই দেশের রাজনীতিবিদদের হাত ধরেই সম্ভব হবে। তাই দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। না হলে ষড়যন্ত্রের ডালপালা বাড়তেই থাকবে। কারণ লুট করা পলাতকরা সেই টাকা ষড়যন্ত্রের পেছনে খরচ করবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে দেশের মধ্যে মানুষের মৌলিক অধিকার থাকবে এমন একটি দেশ মানুষের প্রত্যাশা। ১৫ বছর ক্ষমতা কুক্ষিগত করে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না করে অন্য দেশের নাগরিকদের স্বার্থ হাসিলে কাজ করা হয়েছিল। দেশটা সবার, দেশ একক কারো নয়, যা প্রমাণ করেছে জুলাই বিল্পবের মানুষের ঢল। জুলাই-আগস্টের কয়েক সপ্তাহের হত্যাকাণ্ডই প্রমাণ করে গেল ১৫ বছর কী পরিমাণ গুম খুন চালিয়েছে আওয়ামী লীগ।

তারেক রহমান বলেন, রাজনৈতিক স্বাধীনতা না পেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হলে ভোটের অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।

আবা/এসআর/২৫

সংস্কার,সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত