প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৭ অক্টোবর, ২০২৬
অনিরুদ্ধ মন্দবায়ু বয়ে যায় ধীরে,
নিজেকে লুকিয়ে রাখি গুহার গভীরে।
দুঃখকে ঢেকে রাখি নিশ্বাস চেপে,
বৈরী বাতাসে চাপ বাড়ে ফুলেফেঁপে।
সীমাহীন বিষাদের খেদে
কোনো আশা নেই, নেই কোনো রেখা।
দুঃখের প্রাবল্যে আজ
বিগত দিনের মৃত্যুকে দেখা।
সে মৃত্যু আমার আমিকে করেছে হরণ—
মৃতদেহ সাপেক্ষে মন করেছে বরণ।
অনাগত এক অক্ষম ভবিষ্য বয়ে চলি!
আমি যেন চিরায়ত ভূত; খড়গে মহিষ বলি!