ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ফেনসিডিলসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

ফেনসিডিলসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলার নয়া কান্দারগাঁও স্ট্যান্ড এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। গতকাল সোমবার সকাল ১১টার দিকে বিসমিল্লাহ্ ইলেক্ট্রিক দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আসামিরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার জারাবৈশা গ্রামের মজনু সরদারের ছেলে সুমন সরদার এবং বরিশালের উজিরপুর উপজেলার কাশিপুর গ্রামের মিজান মল্লিকের ছেলে মো. হৃদয় মল্লিক। থানা সূত্রে জানা গেছে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে সুমন ও হৃদয় ঢাকার রামপুরার মেরাদিয়া লাল মিয়া গলির উদ্দেশে রওনা দেন। মেরাদিয়া এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন, সেখানে মাদক সরবরাহের পরিকল্পনাই ছিল তাদের উদ্দেশ। চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্ট এড়াতে তারা গৌরিপুর হয়ে তিতাস উপজেলার ছিনাই এলাকা দিয়ে মেঘনায় প্রবেশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত