ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৪৬ বস্তা সার জব্দ

সিরাজগঞ্জে ৪৬ বস্তা সার জব্দ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৪৬ বস্তা সার জব্দ করা হয়েছে। সেইসঙ্গে ডিলার রেজাউল করিম রঞ্জুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিসিআইসির (বাংলাদেশ সার ও রাসায়নিক কর্পোরেশন) সার ডিলার রেজাউল করিম রঞ্জুর গোডাউনে অবৈধভাবে সার মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার। এ সময় ওই গোডাউনে মজুদ রাখা ৪৬ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয় এবং তাৎক্ষণিক সরকারি দরে ৬১ হাজার ১৮০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত