ঢাকা রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে পিস্তল-গুলিসহ আটক দুই

মুন্সীগঞ্জে পিস্তল-গুলিসহ আটক দুই

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে।

গতকাল শনিবার ভোর ৫টার দিকে লৌহজং উপজেলার মেদেদীমন্ডলের যশলদিয়া গ্রামে গোপন সংবাদ ভিত্তিতে মাদক ব্যবসায়ী নুরুল আমিন বুলেট (৩৭) ও সুকুমার হাওলাদার (৩৮) নামে দুই ব্যক্তিকে সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক করে। এ সময় তাদের কাজ থেকে একটি অবৈধ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, পাঁচ কেজি গাঁজা, পঞ্চাশ গ্রাম হিরোইন, পঞ্চাশ গ্রাম আফিম, চোদ্দ পিস ফেনসিডিল, আটটি মোবাইল, দুইটি দেশীয় ধারাল অস্ত্র ও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প অপস অফিসার জানান, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে অভিযান পরিচালনা করে দুই চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত। পরে লৌহজং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আসছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর। এছাড়াও যেকোনো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতসহ অবৈধ মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত