
ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মোল্লা বাড়ি এলাকায় ছেলে এক নারী খুন হয়েছেন। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। তিনি ওই গ্রামের আহম্মদ খানের স্ত্রী। অভিযুক্ত ছেলে সাগর খান (৩২) ঘটনার পর পুলিশ গিয়ে তাকে আটক করে। পুলিশ ও স্থানীয় জানায়, নেশাগ্রস্ত হওয়ায় কিছুদিন ধরে সাগর মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সবার সঙ্গে সে অস্বাভাবিক আচরণ করতেন। প্রায়ই সে তার মাকে মারধর করতেন। গতকাল রোববার দুপুরে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় দাও দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে।