ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিবিরের স্মারকলিপি

অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিবিরের স্মারকলিপি

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাটখিল উপজেলা শাখা।

গতকাল বৃহস্পতিবার নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী)-এর সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাটখিল উপজেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত ও সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি জুনায়েদ হোসেন উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনি পরিবেশের জন্য উদ্বেগজনক। স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে সর্বপর্যায়ে নারী হেনস্থা বন্ধ করা ও হেনস্থাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা, একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে সাধারণ ভোটার ও নির্বাচনি এজেন্টদের হুমকি-ধমকি প্রদান বন্ধ করা এবং এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উল্লেখ করা হয়। এর মধ্যে নির্ধারিত সময়ের পূর্বে মাইকিং, রঙিন ব্যানার-ফেস্টুন সাঁটানো, নগদ অর্থ বিতরণসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনি পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে বলে স্মারকলিপিতে বলা হয়। স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ দলীয়ভাবে সক্রিয় হয়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত