ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

মেয়েকে মাদ্রাসায় রেখে এসে বাড়ি ফেরার ভাগ্য হলো না গৃহবধূ আঁখি খাতুনের (৩১)। গতকাল রোববার সকালে সিরাজগঞ্জের পৌর এলাকার বিয়ারাঘাট মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আঁভি খাতুন পৌর এলাকার জুবলী রোডের ফারুক হোসেনের স্ত্রী। সদর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গতকাল রোববার সকালে ওই গৃহবধূ মেয়েকে স্থানীয় মাদ্রাসায় রেখে বাড়ি ফিরছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে মালশাপাড়া-মুলিবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পুলিশ ওই বাসের চালক আশরাফুল ইসলাম আশাকে (৪২) আটক করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত