ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘স্বাধীনতার লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি’

‘স্বাধীনতার লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি’

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান বলেছেন, যে স্বপ্ন নিয়ে জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, সেই স্বপ্ন এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। মহান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু এখনও সেই লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।

এছাড়াও নোয়াখালীর নোয়াখালী বুলু স্টেডিয়াম ও বেগমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রশাসন থেকে মুক্তিযোদ্ধা সংর্বধনা ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশারেফ হোসেন, বেগমগঞ্জ সার্কেল অফিসার আনম ইমরান খান, উপজেলা নির্বাহী অফিসার কায়েছুর রহমান, ভূমি কমিশনার মোহাম্মদ সাহাদাত হোসেন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শামছুজ্জামান, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, পৌর যুবদলের সদস্য সচিব জিএস নিজাম উদ্দিন, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর করিম মুক্তা প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত