ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গোপালগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান পরিচালনা করে ১০ হাজার ২০৭ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকাসহ শেখ শহিদুল ইসলাম আকাশ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে উপজেলার রাতইল পশ্চিমপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কাশিয়ানী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল রোববার দুপুরে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে পুলিশ সুপার হাবিবুল্লাহ প্রেস ব্রিফিং করে জানান, বিপুল মাদকসহ শেখ শহিদুল ইসলাম আকাশ নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এরআগে ওই আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি ও বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা রয়েছে।

তার থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য হবে আনুমানিক প্রায় ৩৪ লাখ টাকা। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। গ্রেপ্তার মাদক কারবারি শহিদুল ইসলাম রাতইল পশ্চিমপাড়া গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত