ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পলাশবাড়িতে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

পলাশবাড়িতে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বগোপিনাথপুর গ্রামে গত শনিবার রাতে আব্দুল জলিলের বসতবাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থ, গবাদি পশু, খাদ্য শস্য ও আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে আব্দুল জলিলের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ করে আগুন লেগে মুহূর্তের মধ্যে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসার আগেই নগদ অর্থ, গবাদি পশু, খাদ্য শস্য ও আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুস সালাম ও ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত