ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় চৈত্র সংক্রান্তি উদযাপন

কুষ্টিয়ায় চৈত্র সংক্রান্তি উদযাপন

১৪ রকম অনাবাদী শাকের সমাহার ও কৃষকদের স্থানীয় উৎপাদিত বীজ বিনিময়ের মধ্যদিয়ে এক ব্যতিক্রমি চৈত্র সংক্রান্তি উদযাপন ও বীজ মেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার কুষ্টিয়া কুমারখালীর ছেউড়িয়ায় লালন শাহ মাজার সংলগ্ন নবপ্রাণ আখড়াবাড়ীতে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের আয়োজনে সকাল ১০টায় এক আলোচনার মাধ্যমে ও সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়ে দিনব্যাপী চৈত্র সংক্রান্তি উদযাপন করা হয়।

চৈত্র সংক্রান্তি উদযাপন ও বীজ মেলায় নয়াকৃষি আন্দোলনের কুষ্টিয়া সদর, মিরপুর ও কুমারখালীর কৃষকেরা তারা নিজেদের বিভিন্ন স্থানীয় জাতের বিভিন্ন বীজ উৎপাদন করে তা সংগ্রহ করে অন্যান্য কৃষকদের মধ্যে বিনিময় করেন। এছাড়াও চৈত্র সংক্রান্তি উপলক্ষে তারা নিজ নিজ এলাকা থেকে অনাবাদি ১৪ রকমের শাক সংগ্রহ করে নবপ্রাণ আখড়াবাড়ীতে সব কৃষক একত্রে হয়ে রান্না করে দুপুরের খাবার পরিবেশন করেন।

এই কৃষি সংক্রান্ত বীজ উৎপাদনের বিষয়ে নতুন প্রজন্মদের মধ্যে উৎসাহিত করার জন্য লালন লোক ও সাহিত্য কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছেউড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও মিলপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চৈত্র সংক্রান্তি উদযাপন ও বীজ মেলায় পরিদর্শন করানো হয়। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত অতিথিদের ১৪ রকম অনাবাদী শাক রান্না দিয়ে দুপুরের খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ সরোয়ার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত