
নওগাঁর আত্রায়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিহারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ।
আত্রাই থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনে এই দূর্ঘটনা ঘটে। ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের হাত থেকে উপরের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, দুর্ঘটনার স্থানে মানুষজনের বাড়ি রয়েছে।