ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নাটোরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নাটোরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

খাল খনন কর্মসূচির অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুরে সিধুলী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

গতকাল সোমবার উপজেলার তুলসি নদী সংলগ্ন সিধুলী থেকে আইড়মারী বিল অভিমুখে ১ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করা হয়। জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসূচি ইজিপিপি প্রকল্প এই কাজটি বাস্তবায়ন করবে। ৫১ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে ১ কিলেমিটার খাল খনন কাজে ভেকুসহ প্রতিদিন ১১৯ জন শ্রমিক ৪৩ দিনের মধ্যে এ কাজ সম্পন্ন করবে বলে জানা যায়।

এসময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত