ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় তেল মজুতের দায়ে দুইজনের জেল-জরিমানা

চুয়াডাঙ্গায় তেল মজুতের দায়ে দুইজনের জেল-জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি পিয়াস ফিলিং স্টেশনে অবৈধভাবে ৩০ লিটার ডিজেল মজুতের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজার ও জীবননগর বালিহুদায় অবৈধ তেল মজুতের দায়ে অপর এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে। এ সময় জব্দ ডিজেল সরকার নির্ধারিত মূল্য কৃষকদের কাছে বিক্রি করা হয়। ডিজেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা রাখা হয়। গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের পিয়াস ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে তেল মজুতের অপরাধে পেট্রোলিয়াম আইনে ফিলিং স্টেশনের ম্যানেজার নজরুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে একই আদালত উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামে অবৈধভাবে ডিজেল মজুতের অপরাধে আতিয়ার রহমানকে পাঁচশত টাকা জরিমানাসহ সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জমির উদ্দিন জানান, অবৈধভাবে ডিজেল মজুত করছে এমন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার পিয়াস ফিলিং স্টেশেেন অভিযান চালিয়ে ম্যানেজার নজরুল ইসলাম ও বালিহুদা গ্রামের আতিয়ার রহমানকে জরিমানা কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায় পুলিশ বিজিবি প্রশাসনের যৌথ (ট্যাস্কফোর্সের) মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেল, জীবননগর থানার ওসি সোলাইমান শেখ ও বিজিবি এডি উপস্থিত ছিলেন। অবৈধভাবে মজুতকৃত ডিজেল জব্দ করা হয়। জব্দ ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত