
শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তোহা তাসু কর্পোরেশন নামে একটি প্রতি জাফরানকে রেড গ্রাস বলে রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা কালে কাস্টমস কর্তৃপক্ষ আট কোটি টাকা জাফরান আটক করেছে। গত সোমবার রাজশাহীর বিসিএসআইআর ল্যাব পরীক্ষার ফলাফলে তা নিশ্চিত হয়েছে। জানা যায়, চলতি মাসের ৪ তারিখে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রেড গ্রাস নামে পন্যটি আমদানি করে তোহা তাসু কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান।
পণ্যটি সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ভেতরে থাকাকালীন সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নমুনা সংগ্রহ করে কাস্টমস কর্তৃপক্ষ। সংগ্রহকৃত নমুনা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ- বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পাঠানো হলে গত সোমবার তা জাফরান বলে রিপোর্ট দেয়।
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রেড গ্রাসের নামে উচ্চমূল্যের জাফরান আমদানির সিএ্যান্ডএফ এজেন্ট ছিল মেসার্স সূচি এন্টারপ্রাইজ। বর্তমানে দেশে জাফরান কেজিপ্রতি ৪ থেকে ৫ লাখ টাকা দরে বিক্রি হয়। সে হিসবে আমদানিকৃত জাফরানের আনুমানিক বাজারমূল্য প্রায়-৮ কোটি টাকা।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির রহমান জিসান জানান, প্যাটস অব প্লান্টস নামে অনেকগুলো আইটেমের সঙ্গে একটা আইটেম ছিল রেড গ্রাস ২০০ কেজি, যা জাফরানের মতো দেখতে। এই পন্যটি রেড গ্রাস নামেই আমদানি করা হয়েছিল, যা ভারতে পূজা পাট্টি নামে পরিচিত। কিন্তু পণ্যটি জাফরানের মতো মনে হওয়ায় তা পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। ল্যাব টেস্টে এটি জাফরান হিসেবে চিহ্নিত হয়েছে।