
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় একটি চালবোঝাই ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। গত সোমবার রাত সোয়া তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন সিএনজি পাম্পের বিপরীত পাশে কুমিল্লা-চট্টগ্রাম মুখি লেনে এ দুর্ঘটনা ঘটেছে। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন এবং কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত পরিবারদেরকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।