
উত্তরাঞ্চলের ৮ জেলায় চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে ডিজেল, পেট্রোল ও অকটেনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর আওতাধীন তিন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা।
গতকাল বুধবার তারা দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, মেঘনা অয়েল কোম্পানির প্রকৌশলী শাহীরুল হাসান এবং যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমির মাসুদ।
এ সময় পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোয় কর্মরত তিন কোম্পানির ব্যবস্থাপক সমীর কুমার পাল, কাজী রবিউল আলম, জীবন চন্দ্র ভৌমিক, দিনাজপুর পেট্রল পাম্প মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. রজব আলী, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু ও সাধারণ সম্পাদক আতাউর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে দিনাজপুর পেট্রল পাম্প মালিক গ্রুপের নেতদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।