
গাজীপুর জেলা সদরের ভাওয়ালগড় এলাকায় অনৈতিক কর্মকাণ্ড ও দেহ ব্যবসার অভিযোগে ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’ সেন্টারে অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার রাতভর এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক ও মো. ফয়সাল।
অভিযানকালে ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা থেকে কুশ, ক্যানাবিস চকলেট, বিয়ার (ক্যান), অ্যালকোহল-অ্যাবসোলিউট ভোদকাসহ বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদক এবং ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক জানান, অনৈতিক কর্মকাণ্ড ও দেহ ব্যবসার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে রাতভর এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, এ রিসোর্টে অনুমোদনহীভাবে ডিজে পার্টি চালানো হচ্ছিল।