ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাংবাদিক অবরুদ্ধের ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

সাংবাদিক অবরুদ্ধের ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ভূমি অফিসে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় উপজেলা সদর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) শামসুদ্দোহাকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। গতকাল রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার।

তিনি জানান- গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর নামক স্থানে তাকে শাস্তিমূলক বদলি হিসেবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে সদর ভূমি অফিসে স্থানীয় তিন সাংবাদিক বাংলা টিভি’র প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীণ টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল ও বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মো. অলিউল্লাহকে জমির খারিজ সংক্রান্ত ঘুষ চাওয়ার বিষয়ে তথ্য জানতে যান।

এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. সামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান ওই তিন সাংবাদিককে অফিসের ভেতর তালাবদ্ধ করে বেরিয়ে যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত