ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আদমদীঘিতে অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার

আদমদীঘিতে অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে ব্যাটারিচালিত একটি অটোভ্যান চুরি করে পালানোর সময় আব্দুল হালিম (২১) নামের একজন পেশাদার চোরচক্রের সদস্যকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গত শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তিনমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হালিম বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রামের মৃত একরাম হোসেনের ছেলে। এ ঘটনায় রাতে ভ্যানের মালিক আদমদীঘির তারতা কুমারপাড়ার জাকির হোসেন বাদি হয়ে একটি চুরি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শনিবার বিকালে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা কুমারপাড়ার ব্যাটারি চালিত অটোভ্যান চালক জাকির হোসেন তার ব্যবহৃত অটোভ্যানটি কুন্দগ্রাম তিনমাথা মোড়ে রাস্তার পাশে রেখে পানি পান করতে পাশে চা দোকানে যান। এ সুযোগে আব্দুল হালিম নামে ওই ব্যক্তিাটি অটোভ্যানটি চুরি করে পালায়। দেখতে পেয়ে স্থানীয় জনতা ধাওয়া করে কিছু দূরে তাকে ভ্যানসহ আটক করে পুলিশে সোর্পদ করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল হালিম একজন পেশাদার চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা রয়েছে। গতকাল রোববার তাকে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত