ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ফেনীতে মাদ্রাসার ওয়েবসাইট উদ্বোধন

ফেনীতে মাদ্রাসার ওয়েবসাইট উদ্বোধন

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ওয়েবসাইট উদ্বোধন ও ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল রোববার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি দীন মোহাম্মদ দিদার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুন নবী।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হাসান, সিন্দুরপুর অদুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুব উল হক পাটোয়ারী, রাজাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ফারুক, রাজাপুর আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হাফেজ পেয়ার আহমেদ ও রাজাপুর আলিম মাদ্রাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মাওলানা নেছার উদ্দিন। দাখিল পরীক্ষার্থীদের সফলতা ও মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শরিয়ত উল্যাহ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত