ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙামাটিতে ৬৫ হাজার শিশুকে টিকা দেওয়া হবে

রাঙামাটিতে ৬৫ হাজার শিশুকে টিকা দেওয়া হবে

রাঙামাটি জেলায় হামণ্ডরুবেলা ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছে। রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় হলরুমে প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন, ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে। গতকাল রোববার থেকে ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসময় রাঙামাটিতে প্রায় ৬৫ হাজার শিশুকে হামণ্ডরুবেলার টিকা প্রদান করা হবে।

জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ডা. আব্দুল্লাহ আল মান্নান, ডা. প্রতিক সেন, ও রাঙামাটিতে কর্মরত ৪০ জনের অধিক সংবাদকর্মী এতে অংশগ্রহণ করেন।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা। শুরুতে হামণ্ডরুবেলা নিয়ে সচেতনতামুলক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন অফিসের ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা। সভায় ডিপুটি সিভিল সার্জন বলেন, বর্তমান সরকার শিশুদের হামণ্ডরুবেলার চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে দেশের প্রতিটি হাসপাতালে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নিয়েছে। বক্তারা বলেন, হামণ্ডরুবেলা নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য সচেতন হতে সকলের প্রতি আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে হামণ্ডরুবেলা রোগ এবং এই ক্যাম্পেইন সম্বন্ধে পাওয়ার অব পয়েন্টে তথ্য উপস্থাপন করেন ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা। তিনি জানান, জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৬৪ হাজার ৬০০ শিশুকে এই টিকা প্রদান করা হবে। মোট ১১ কর্মদিবসব্যাপী এ কার্যক্রম চলবে। ক্যাম্পেইন চলাচকালীন দুর্গম এলাকাগুলোতে যাতে কোনো শিশু বাদ না পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। বর্তমান সরকার শিশুদের হামণ্ডরুবেলার চিকিৎসাসেবা নিশ্চিত প্রতিটি হাসপাতালে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নিয়েছে। হামণ্ডরুবেলা নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য সচেতন হতে পরামর্শ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত