ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’-এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্ধোধন করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।

তিনি বলেন, আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। একটি দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য উদ্ভাবনী চিন্তা ও গবেষণার প্রসার অপরিহার্য। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকেই গবেষণাভিত্তিক শিক্ষা ও হাতে-কলমে কাজের সুযোগ বৃদ্ধি করতে হবে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, অধ্যক্ষ মো. শাহাদত হোসেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার প্রমুখ।

পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে ৫২টি স্টল দেয়া হয়েছে।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি, রোবোটিক্স, পরিবেশবান্ধব উদ্ভাবন, কৃষি প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা বিষয়ক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত