
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আরএমপি জানায়, রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।