ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দাউদকান্দি পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

দাউদকান্দি পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। দাউদকান্দি পৌর ভবন থেকে একটি র‌্যালি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রিফাত শিশু পার্কে গিয়ে শেষ হয়।

গতকাল বুধবার সকালে দাউদকান্দি পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন- দাউদকান্দি পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী এইচ এম কামরুজ্জামান, হিসাব রক্ষক মো. শাহাদাত হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর মো. কামরুজ্জামান, কার্য সহকারী আব্দুল আহাদ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত