ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ডিজেল ভর্তি ড্রামে পড়ে শিশুর মৃত্যু

ডিজেল ভর্তি ড্রামে পড়ে শিশুর মৃত্যু

বারান্দায় রাখা ৫০ লিটার ডিজেল ভর্তি ড্রামে পড়ে শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়ির বারান্দায় রাখা ডিজেল ভর্তি ড্রামে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবা তার ট্রাক্টরে (কাকড়া) ডিজেল ব্যবহারের জন্য মজুত করেছিলেন। গতকাল বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফ নামে আড়াই বছরের শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধাপরেহাট ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল মিয়া। শিশু আরাফ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবার একটি ট্রাক্টর রয়েছে। সেটির জ্বালানি ট্যাংক ফুটো হয়ে যাওয়ায় মেরামতের জন্য ট্যাংক থেকে ডিজেল বের করে ওই কাটা ড্রামে করে বাড়ির বাড়ান্দায় রাখা হয়েছিল।

গত মঙ্গলবার বিকালে পরিবারের অগোচরে বাড়ির বারান্দায় রাখা সেই কাটা প্লাস্টিকের ড্রামের ভেতর পড়ে যায় শিশু আরাফ। ড্রামটিতে প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করা ছিল এবং সেটির মুখ খোলা অবস্থায় ছিল। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে ড্রামের ভেতর থেকে তাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয়। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, গত মঙ্গলবার ডিজেলের ড্রামে পড়ে একটি শিশু গুরুতর অসুস্থ হয়ে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত