ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

২০২৫ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা

২০২৫ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা

গাজীপুরের কাপাসিয়ায় চলমান এসএসসি পরীক্ষায় সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার ২০২৫ সালের প্রশ্নপত্রে ৩ এবং ৪নং হলের প্রায় ৮০ জন নিয়মিত শিক্ষার্থীর প্রায় ৩০ মিনিট পরীক্ষা নেওয়ার পর প্রশ্ন পরিবর্তন করে অতিরিক্ত সময় দিয়ে ২০২৬ সালের প্রশ্ন পত্রে পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওই কেন্দ্রের শিক্ষার্থী ও অভিবাবকরা।

শিক্ষার্থী ও অভিবাবকরা জানায়, সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হয়। কিন্তু ৩ ও ৪নং হলের শিক্ষার্থীরা প্রায় ৩০ মিনিট পর বুঝতে পারে তাদের ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে তখন তারা দায়িত্বরত শিক্ষকদের অবহিত করলে তারা পুনরায় ২০২৬ সালের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া শুরু করেন। বিষয়টি জানা জানি হলে ওই কেন্দ্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ ব্যাপারে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা জানায়, ওই কেন্দ্রে কিছু পুরাতন পরীক্ষার্থী রয়েছে তাই একটু ঝামেলা হয়েছে আমরা দশ মিনিটের মধ্যে সমস্যার সমাধান করেছি এবং শিক্ষার্থীদের দশ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্রসচিব মাসুম কবির জানায়, তেমন কোনো ঘটনাই ভুল বসতো পুরোনো সিলেবাসের কিছু প্রশ্ন চলে গিয়েছিল এজন্য শিক্ষার্থীদের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত