ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

আদমদীঘির এসিল্যান্ডকে বিদায় সংবর্ধনা

আদমদীঘির এসিল্যান্ডকে বিদায় সংবর্ধনা

বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানাকে পদোন্নতি বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল আদমদীঘি উপজেলা সভাকক্ষে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উল্লেখ্য : গত ২০২৪ সালের ৩ অক্টোবর আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) হিসাবে মাহমুদা সুলতানা দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সরকারি রাজস্ব আদায়, সরকারি সম্পত্তি রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত