ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

কৃষিজমিতে মাটি কাটায় চারজনকে কারাদণ্ড

কৃষিজমিতে মাটি কাটায় চারজনকে কারাদণ্ড

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শোলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রির অভিযোগে ৪ জনকে ২৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো- নাটোরের সিংড়া উপজেলার রাকিব হোসেন, গুরুদাসপুর উপজেলার ইসহাক আলী, বড়াইগ্রাম উপজেলার মেহেদি হাসান ও তামজিদ হোসেন। এ কারাদণ্ড দেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালের দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে ৪টি ড্রাম ট্রাকসহ চালকদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানা ও ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ জরিমানার টাকা দিতে না পারায় প্রত্যেককে আরও ১০ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে। এ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত