ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

তিন ফসলি জমি রক্ষায় মহাসড়ক অবরোধ

তিন ফসলি জমি রক্ষায় মহাসড়ক অবরোধ

তিন ফসলি কৃষি জমি রক্ষার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী। এ সময় তারা ঝাড়ু ও লাঠি প্রদর্শন করে প্রতিবাদ জানান।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার তরা ব্রিজের পশ্চিম পাশে এ কর্মসূচি পালিত হয়। পৌলী, চামটা দীঘি ও খাগড়াখড়ি গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ মাথায় মাথাল ও হাতে কাঁচি, ঝাড়ু ও লাঠি নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বিক্ষুব্ধ বক্তারা অভিযোগ করে বলেন, তাদের রেকর্ডিয় ফসলি জমি থেকে ভেকু (এক্সকেভেটর) দিয়ে দীর্ঘদিন ধরে মাটি কেটে নেওয়া হচ্ছে। বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত