ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সাবেক এমপি বাহাউল হকের মৃত্যু

সাবেক এমপি বাহাউল হকের মৃত্যু

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক মারা গেছেন। (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টা ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবু নূর মোহাম্মদ বাহাউল হক জাতীয় পার্টির মনোনয়নে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরিবার জানায়, মরহুমের প্রথম জানাজা বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর সোনারগাঁওয়ের গোয়ালদী নিজ গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তার প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমি প্রাঙ্গণে দাফন করা হয়। রাজনৈতিক জীবনের পাশাপাশি আবু নূর মোহাম্মদ বাহাউল হক শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি সোনারগাঁয়ে বাহাউল হক টেকনিক্যাল ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত