ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপুরে বিরল রোগে আক্রান্ত ১৬ বছরের কিশোর

দুর্গাপুরে বিরল রোগে আক্রান্ত ১৬ বছরের কিশোর

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর গ্রামের এক হতদরিদ্র পরিবারের ১৬ বছর বয়সী এক কিশোর বিরল এক রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। ছেলেটি ওই গ্রামের দিনমজুর জসিম উদ্দিনের ছেলে মো. শাকিন (১৬)। প্রায় ১৪ মাস ধরে ওই বিরল রোগে আক্রান্ত ভোগছেন। জসিম উদ্দিনের ৫ ছেলে ও ১ মেয়ে। অভাব অনটনের সংসার। কোনো মতো খেয়ে না খেয়ে চলছে সংসার।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১ বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছে শিশুটি। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। কিন্তু প্রয়োজনীয় উন্নত চিকিৎসা করাতে পারছেন না তার বাবা-মা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জসিম উদ্দিন দৈনিক মজুরির কাজ করে কোনো রকমে পরিবার চালান। ফলে সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

বর্তমানে চিকিৎসার অভাবে কিশোরটি বাড়িতেই কষ্টে দিন পার করছে। বয়সের এ পর্যায়ে যেখানে তার খেলাধুলা ও পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সেখানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটছে তার।

এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান ও মানবিক মানুষের প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন পরিবারটি। সামান্য সহযোগিতাই পারে একটি নিষ্পাপ প্রাণকে নতুন জীবন দিতে।

স্থানীয় সচেতন মহলও শিশুটির চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন। এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার জানান,বাচ্চাটির খোঁজ নিয়ে কি ধরনের হেল্প করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ভারপ্রাপ্ত মোহাম্মদ মিজানুর রহমান জানান, খোঁজখবর নিয়ে শিশুটি চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত