ঢাকা রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পর্শে বৃদ্ধার মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিদ্যুৎস্পর্শে বৃদ্ধার মৃত্যু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহা বেগম (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম ওই গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালবেলা প্রতিবেশী আব্দুল হাকিম শেখের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে দেওয়া ছিল। অসাবধানতাবশত ইজিবাইকটির বৈদ্যুতিক অংশে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহতের ছেলে শাহাদাত শিকদার জানান, সকালে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে তিনি আব্দুল হাকিমের বাড়ির সামনে ইজিবাইকের নিচে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার কপালে বিদ্যুৎস্পৃষ্টের পোড়া দাগ ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত