
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন তানভীর চৌধুরী।
তিনি জানান গত শুক্রবার রাতে হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে ২২ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়।