
“উন্নত পল্লী উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মত নরসিংদীর বেলাবোতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে বেলাবো উপজেলা প্রশাসন ও বিআরডিবি কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলায় র্যালি বের করা হয়, পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মাহবুবুল কবির নান্নুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজ সারতাজ জায়েদ, কৃষি অফিসার মো. মুহিবুর রহমান সিদ্দিকী, সমাজসেবা অফিসার মো. মাহমুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইঞ্জিনিয়ার খাদিজা আক্তার, বেলাবো প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: আমিনুল হক’সহ প্রমুখ। পরে বিভিন্ন সমবায়ী সদস্যদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।