ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চবিতে এনেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে এনেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান ।

এ সময় উপস্থিত ছিলেন চবি’র উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

উদ্বোধন শেষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার প্রতি আমরা বিশেষ গুরুত্বারোপ করছি। এ ভবন গবেষণার কাজে ব্যবহার হবে। এটি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রেও সহায়ক হবে। তিনি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে গেলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আরও তরান্বিত হবে। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আহ্বান জানান এবং কার্যক্রমের নিয়মিত তদারকির জন্য প্রকৌশল দপ্তরকে নির্দেশ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, জামাল নজরুল ইসলাম উচ্চতর গবেষণা কেন্দ্রের পরিচালক, কলেজ পরিদর্শক, প্রকৌশল দপ্তরের প্রশাসকসহ অন্যান্য প্রশাসক, সহকারী প্রক্টর, শিক্ষক, চাকসুর ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধি, প্রধান প্রকৌশলী, প্রকৌশলী, সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত