
নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। গতকাল শুক্রবার উপজেলা অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়ার সহকারী কমিশনার (ভূমি) নাঈমণ্ডউল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ.ব. মোকতাদের বিল্লাহ এবং ময়মনসিংহ ব্রিটিশ একাডেমির পরিচালক সামিউল আলম।সমাবেশে সভাপতিত্ব করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছহীহ্ শাফি।