ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কেঁচোসারের বাজার সম্প্রসারণে মতবিনিময়

কেঁচোসারের বাজার সম্প্রসারণে মতবিনিময়

পরিবেশবান্ধব কৃষিচর্চার প্রসার, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং কৃষিতে কেঁচোসার বা ভার্মিকম্পোস্টের ব্যবহার বাড়াতে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মহিপুরে কারিতাস বাংলাদেশের আন্ধারমানিক প্রশিক্ষণকক্ষে স্থানীয় সার ডিলার, ব্যবসায়ী, কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীলসমাজের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কারিতাস বরিশাল অঞ্চলের ‘বাংলাদেশে এগ্রোইকোলজির মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি’ (ECRAB) প্রকল্পের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।

সভায় কেঁচোসারের উৎপাদন, ব্যবহার, কৃষিতে এর উপকারিতা, বাজারজাতকরণ এবং বাজার সম্প্রসারণের সম্ভাবনা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি টেলিভিশন সংবাদ, পথনাটক, প্যাকেজিংসহ বিভিন্ন প্রচারমাধ্যমে কেঁচোসারের গুণাগুণ তুলে ধরে কৃষকদের মধ্যে এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের ধরিত্রী ও ECRAB প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী।

প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফ আলী ও মার্কেট প্রমোশন অফিসার অসীম কুমার বিশ্বাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত