ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। গত শনিবার রাত ৭টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। নিহতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা, দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে আমিন খান এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সিফাত খান বলেন, সন্ধ্যার পরে সড়ক দুর্ঘটনায় আহত ৯জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ৩ জন মৃত ছিল। চারজন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত