ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে মুন্সীগঞ্জ জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো আধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম। গতকাল রোববার ১০টার দিকে মুন্সীগঞ্জ শহরের বাগমাহমুদালিপাড়ায় সততা ক্লিনিকের সামনে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন ও মেডিকেল বজ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. সাজেদা বেগম। অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্য যত্রতত্র ফেলার কারণে মুন্সীগঞ্জের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চরম স্বাস্থ্যঝুঁকিতে ছিলেন। এই নতুন প্রকল্পের মাধ্যমে এখন থেকে জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ, সংরক্ষণ এবং নির্দিষ্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধন ও ধ্বংস করা হবে। এর ফলে ছোঁয়াচে রোগব্যাধির প্রকোপ কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। মুন্সীগঞ্জে শুক্রবার ব্যাতিত প্রতিদিন ট্রাক এসে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্য নিয়ে যাবে। জেলা প্রশাসকের প্রতিনিধি সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব নাজমা নাহার, পরিবেশ অধিদপ্তর মুন্সীগঞ্জের উপ পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওর্নাস এসোসিয়েশন সমিতি মুন্সীগঞ্জের সভাপতি মো. আয়নাল হক স্বপন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক ক্যাপ্টেন রকিব উদ্দিন বি এন (অব.)। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওর্নাস এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সদর উপজেলার আহবায়ক সুমন লাল, সততা ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারের চেয়ারম্যান মো. আহসান উল্লা, দি হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসাইন সহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় চিকিৎসক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধন শেষে প্রধান অতিথি সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চিকিৎসা বর্জ্য আলাদা করার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত