ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতের সঙ্গে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর আবার চালু হবে

ভারতের সঙ্গে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর আবার চালু হবে

ভারতের সঙ্গে চুক্তি হলে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর আবার চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। গতকাল রোববার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এ আশা প্রকাশ করেন।আসাদুল হাবিব দুলু বলেন, 'মোগলহাট স্থলবন্দর একটি আন্তর্জাতিক স্থলবন্দর। সে কারণে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি করতে হবে। আর এখানে অবকাঠামো সংস্কারটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তা আমরা করতে পারব। প্রথম কাজটা হলো ভারতের আগ্রহ থাকতে হবে। তাই চুক্তিটা অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত