
'একটি স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর এবং উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বের কোনো বিকল্প নেই্থ বলে মন্তব্য করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দ্রুতই দেশে প্রতিষ্ঠিত হবে টেকসই গণতন্ত্র, উন্নয়ন, আইনের শাসন এবং মানবাধিকারে সমৃদ্ধ বাংলাদেশ। যা বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখবে। ড.খন্দকার মারুফ রোববার বিকালে দাউদকান্দি উপজেলার রায়পুর কেসি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত মৎস্য প্রকল্প ্তুরহমত ফিশারিজ্থ এর আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ড. খন্দকার মারুফ বলেন,দেশে অতীতে প্রতিষ্ঠিত বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র, আইনের শাসন এবং টেকসই উন্নয়ন সবই বিএনপির অর্জন। শহীদ জিয়া ও খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান সমৃদ্ধ দেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন।
ড. খন্দকার মারুফ বলেন, প্রতিকূল ও ধ্বংসাত্মক অবস্থা থেকে প্রতিবারই দেশকে উত্তরণ ঘটিয়েছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম খালেদা জিয়ার সরকার দেশে টেকসই উন্নয়ন এবং বহুদলীয় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। বিগত সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হজরত আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো.আনোয়ার হোসেন আনন্দের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমেন ভূঁইয়া।