
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির একছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষক মো. ইনামুল হক ওই বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে এ সময় স্থানীয় জনগণ তাকে স্কুলের ভেতর আটকে রাখে পুলিশ বিষয়টি জানতে পেরে ওই শিক্ষককে স্কুল থেকে থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।