ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাদক মামলার দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলার দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলার রায়ে ট্রাকচালকসহ ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন— নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাঁকাকা নতুনপাড়া গ্রামের ট্রাকচালক রাসেল মিয়া ও একই গ্রামের হেলপার আনোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় দেন। ওই আদালতের এপিপি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বিবরণে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে পুলিশের অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে এবং এ ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত