ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রাজশাহীতে গ্রেপ্তার ২৫

রাজশাহীতে গ্রেপ্তার ২৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধের অভিযোগে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আরএমপি জানায়, রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত