ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার

বান্ধুবীর কাছ থেকে শাড়ি উপহার পেয়ে নিজের ভয়ের কথা জানালেন অভিনেত্রী দীপা খন্দকার। এ জন্য অভিনেত্রী তানজিন তিশার কাছে সাহয্য চেয়েছেন তিনি। একজন নারী উদ্যোক্তার কাছ থেকে জামদানি শাড়ি উপহার নিয়ে বিতর্কের মধ্যে পড়েন তিশা। এরমধ্যে এটি মামলা থেকে কোর্টে পর্যন্ত পৌঁছেছে। সম্প্রতি এ মামলায় তিনি জামিন নিয়েছেন।

তিশার শাড়ি ও তৈরি হওয়া বিতর্কের মধ্যেই এবার শাড়ি উপহার পাওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন দীপা। বিষয়টি নিয়ে বেশ রসিকতার ছলেই নিজের অস্বস্তির কথা তুলে ধরেছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দীপা জানান, এক বান্ধবীর কাছ থেকে উপহার হিসেবে একটি শাড়ি পেয়ে প্রথমে বেশ খুশিই হয়েছিলেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

উপহার দেওয়ার কিছুক্ষণ পর ওই বান্ধবী তাকে মেসেজ দিয়ে শাড়িটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অনুরোধ জানান।

দীপা জানান, শুটিংয়ের ব্যস্ততার মাঝেও তিনি শাড়িটি পরে ছবি তুলে ওই বান্ধবীকে পাঠিয়ে দেন। যাতে তারা নিজেদের ইচ্ছামতো সেটি ব্যবহার বা পোস্ট করতে পারেন। কিন্তু সেখানেই শেষ হয়নি অনুরোধের পালা। পরে নির্দিষ্ট একটি পেজকে ট্যাগ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি থেকে পোস্ট দেওয়ার অনুরোধ করা হয় তাকে। এতে কিছুটা বিরক্তি থেকেই বিষয়টি নিয়ে মজার ছলে পোস্ট করেন দীপা।পোস্টে তিনি লিখেছেন, ভয় লাগে কবে জানি আম্মা ভর্তা পাঠায়ে বলে ট্যাগ করে পোস্ট দে, নাহলে কেস করে দেব! এমন হলে তানজিন তিশা আমাকে বাঁচাইও। এই পোস্টের যুগে আমি কেন ভাই? তিনি আরও বলেন, ‘নিজের টাকায় জিনিস কেনার পরও অনেকে রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি?’

দীপার এমন পোস্টে মন্তব্য করতে দেরি করেননি তানজিন তিশাও। অভিনেত্রীর মন্তব্যের জবাবে তিনি লেখেন, আপু ভালো একটা কথা বলেছেন! কোনও চিন্তা করবেন না। আমি আছি লড়াই করার জন্য। আল্লাহ ভরসা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত