ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, দাম বাড়ল কয়েক গুণ

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, দাম বাড়ল কয়েক গুণ

পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। তাফতান সীমান্ত দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। কোথাও কোথাও প্রতি কেজি গ্যাস বিক্রি হচ্ছে ৭০০ রুপিতে। খবর জিও নিউজের।এদিকে সরকার নির্ধারিত এলপিজির দামও প্রতি কেজিতে ১৪ রুপি বাড়িয়ে ২৯৪ রুপি করা হয়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, নির্ধারিত দামে বাজারে গ্যাস পাওয়া যাচ্ছে না। বেলুচিস্তানের কোয়েটাসহ বিভিন্ন এলাকায় প্রতি কেজি এলপিজি বিক্রি হচ্ছে ৫৩০ থেকে ৭০০ রুপিতে। করাচি ও লাহোরে এই দাম ৫২০ থেকে ৫৮০ রুপি। অন্যদিকে পেশোয়ারে প্রতি কেজি গ্যাসের দাম দাঁড়িয়েছে ৬০০ থেকে ৬৫০ রুপিতে। লাহোরের ভোক্তারা জানিয়েছেন, সরকার প্রতি কেজি এলপিজির দাম ২৯৪ রুপি নির্ধারণ করলেও স্থানীয় দোকানগুলোতে তা ৫৫০ থেকে ৬০০ রুপিতে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত